মেসিদের সঙ্গেই থাকছেন স্কালোনি!
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ২২:৩০
আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তৃতীয় কোচ হিসেবে আর্জেন্টিনাকে বিশ্ব শিরোপা এনে দেন লিওনেল স্কালোনি। বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে দেশটির ফুটবল ইতিহাসে নিজের নাম চিরস্মরণীয় করে রাখলেন তিনি। কাতার বিশ্বকাপ পর্যন্ত স্কালোনির সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) চুক্তি থাকলেও সবকিছু ঠিক থাকলে কোচ হিসেবে স্কালোনিই ডাগআউটে থাকবেন।
বুয়েনস এইরেস টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসলেও স্কালোনি এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের মধ্যে চুক্তি বৃদ্ধির ব্যাপারে যে কথা হয়েছে সেটি নিশ্চিত করেছেন এএফএ এর সভাপতি ক্লদিও তাপিয়া।
তিনি বলেন, ‘স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ। আমরা দুজনেই কথার বরখেলাপ করি না। আমরা মৌখিকভাবে রাজি হয়েছি। সন্তানের পাসপোর্ট সমস্যা ঠিক করতে বর্তমানে স্পেনে গিয়েছেন তিনি। যখন তিনি দেশে ফিরবেন তখন এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব।’
২০১৮ সালে একটি অগোছালো আর্জেন্টিনা দলের দায়িত্ব নিয়েছিলে স্কালোনি। এরপর নিজের দক্ষতা দ্বারা সময়ের সঙ্গে সঙ্গে দলটিকে অপ্রতিরোধ্য বানিয়ে ফেলেন তিনি। আর এবার কাতার বিশ্বকাপ জিতে কোচ হিসেবে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
ইউডি/এ

