৫ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

৫ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
????????????????????????????????????

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৫০

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- কাশেম ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, এমজেএলবিডি, মেঘনা সিমেন্ট লিমিটেড।

কাশেম ইন্ডাস্ট্রিজের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ’এ১’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। এই কোম্পানির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ৩০ জুন,২০২২ পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এই রেটিং নির্ণয় করা হয়েছে। এই কোম্পানির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

এমজেএলবিডির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। এই কোম্পানির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। এই কোম্পানির রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading