মগবাজার থেকে নারী সংবাদকর্মীর গলিত মরদেহ উদ্ধার

মগবাজার থেকে নারী সংবাদকর্মীর গলিত মরদেহ উদ্ধার
Sobnom Sharmin

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৪০

রাজধানীর মগবাজার থেকে শবনম শারমিন নামে এক সংবাদকর্মীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।’

আব্দুর রশিদ বলেন, ‘মগবাজার মোড় সংলগ্ন পিয়াসী বারের পাশের ভবনের একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে, কীভাবে তিনি মারা গেছেন তা এখনই বলা যাচ্ছে না।’

স্বামী সাইদুল ইসলামের সঙ্গে গত মার্চ মাসে ওই বাসাটি ভাড়া নেন তিনি। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও বিস্তারিত তদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মরদেহের পরিচয়ের বিষয়ে ওসি আব্দুর রশিদ জানান, ঝিনাইদহ সদর উপজেলার হারুন অর রশিদের মেয়ে শবনম। তিনি অনলাইন গণমাধ্যম দ্য রিপোর্টে কর্মরত ছিলেন। তার স্বামী সাইদুল ইসলাম একটি বেসরকারি টেলিভিশনের সাবেক প্রতিবেদক।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading