আর্থ-সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখবে মেট্রোরেল: জাইকা প্রধান
উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:০০
মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান ইচিগুচি তোমোহিদে বলেছেন, ‘মেট্রোরেল সার্ভিস আধুনিক ও প্রযুক্তিগত সুযোগ সুবিধাসম্পন্ন এক নিরাপদ বাহন। মেট্রোরেলের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে এবং আর্থ-সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখবে।’
জাইকা প্রধান বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর উত্তরায় মেট্রোরেলের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
জাইকা প্রধান আরও বলেন, ‘জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী ভালো বন্ধু। বাংলাদেশের সঙ্গে জাপানের কূটনৈতিক সম্পর্কও অত্যন্ত গভীর। বাংলাদেশের অবকাঠামোখাতের উন্নয়নে জাপান ভূমিকা রেখে চলেছে।’
ইউডি/এ

