মেট্রোরেল জনগণের মুকুটের ‘অহংকারের পালক’ : প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:০৩
মেট্রোরেলকে বাংলাদেশের জনগণের মাথার মুকুটে ‘অহংকারের পালক’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরের ‘সি’ ব্লকের মাঠে মেট্রোরেল উদ্বোধনের পর সুধী সমাবেশে বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে এবং অগ্রযাত্রায় আরেকটি পালক আজ বাংলাদেশ তথা ঢাকা এমআরটি সিক্স উদ্বোধন অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন, পাশাপাশি সারা বাংলাদেশ এবং প্রবাস থেকে যারা অবলোকন করছেন, আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে বাংলাদেশ ও বাঙালি জাতি সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। আজকে আমরা আরেকটি নতুন অহংকারের পালক বাংলাদেশের জনগণের মাথার মুকুটে সংযোজিত করলাম। এটা হচ্ছে এমআরটি লাইন সিক্স।’
ইউডি/এ

