এমবাপের জন্য সময় নষ্ট করবে না রিয়াল মাদ্রিদ

এমবাপের জন্য সময় নষ্ট করবে না রিয়াল মাদ্রিদ
Mbappe

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:০০

ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপেকে দলে পেতে গত মে মাসে জোড় চেষ্টা করেছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। কিন্তু ওই সময় এমবাপ্পে ঘরের ক্লাব পিএসজিকেই বেছে নিলে রিয়াল তার দিক থেকে মুখ সড়িয়ে নেয়।

এবার আবারও মাদ্রিদের সঙ্গে কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার যোগাযোগের গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু গতবারের মতো ফরাসি এই ফুটবলারের পেছনে বেশি সময় নষ্ট করতে চাচ্ছেনা লস ব্ল্যাঙ্কোসরা।

স্বাভাবিকভাবে সমঝোতায় না পৌঁছলে এমবাপের জন্য নতুন করে আর চেষ্টা করা হবেও না বলে মাদ্রিদের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে। বরং নিজেদের দলে যেসব প্রতিভা আছে তাদের দিকেই বেশী মনোযোগী হবে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা। গুঞ্জন ছিলো, রিয়াল মাদ্রিদে আবারও ফিরতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সেই তথ্যের কোনো ভিত্তি পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি।

এমবাপের মতো ফুটবলার এই মুহূর্তে দলে আসলে ড্রেসিংরুমের স্বাভাবিক বিষয়গুলো কিছুটা হলেও ব্যাহত হবে বলে অনেকে মনে করছেন, যা এই মুহূর্তে মাদ্রিদ মোটেই চাচ্ছে না। এর থেকে বরং ভিনিসিয়াস জুনিয়রের মত তরুণ ফুটবলার ভবিষ্যত মাদ্রিদের কাছে অনেক বেশী গুরুত্বপূর্ণ। সে কারণেই এমবাপ্পেকে খুশী রাখতে দলের মধ্যে কোনো বিভাজন মাদ্রিদ তৈরী করতে চাচ্ছেনা।

মাদ্রিদের কেউই এমবাপ্পের প্রতিভা নিয়ে প্রশ্ন না তুললেও এসময় দলের স্বাভাবিক ছন্দ যাতে বিঘ্নিত না হয় সেটাই রিয়াল মাদ্রিদের কাছে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading