ইভ্যালি চেয়ারম্যান শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইভ্যালি চেয়ারম্যান শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Evaly Shamima

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ২১:৩০

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শামীমা নাসরিন তার আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করায় অনুপস্থিত থাকার কারণে ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত বছরের ১৭ সেপ্টেম্বর তিন লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আরিফ বাকের নামে এক গ্রাহক গুলশান থানায় শামীমা নাসরিন ও তার স্বামী ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে মামলাটি করেন।

শামীমা নাসরিনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার জন্য ধানমন্ডি ও কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

এর আগে একই আদালত নাসরিন ও তার স্বামী ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading