দেশের মানুষ এখনো লাঙল প্রতীকের ওপর আস্থা রাখে : জিএম কাদের

দেশের মানুষ এখনো লাঙল প্রতীকের ওপর আস্থা রাখে : জিএম কাদের

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:০০

বিশাল ব্যবধানে পর পর দুইবার রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় মোস্তাফিজার রহমান মোস্তফাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বুধবার (২৮ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় নির্বাচিত সকল কাউন্সিলরকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। এ উপলক্ষে রংপুরবাসীর প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেছেন গোলাম মোহাম্মদ কাদের।

অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, আবারও প্রমাণ হলো দেশের মানুষ এখনো লাঙল প্রতীকের ওপর আস্থা রাখেন। প্রতিটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রমাণ হবে গণমানুষের ভালোবাসার প্রতীক হচ্ছে লাঙল। জাতীয় পার্টি আর লাঙল প্রতীকের ওপর আস্থা ও ভালোবাসাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে আমাদের শক্তি যোগাচ্ছে।

বিশাল ব্যাবধানে পর পর দুইবার রংপুর সিটি করপোরেশন এর মেয়র নির্বাচিত হওয়ায় মোস্তাফিজার রহমান মোস্তফাকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading