দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৪৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বিডি ল্যাম্পস লিমিটেড, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড।
বিডি ল্যাম্পস লিমিটেড
বিডি ল্যাম্পসের রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ’এএ-’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
অ্যাপেক্স ফুটওয়্যারের রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ’এএ’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, এবং একই বছরের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
এইডি/এ

