২ কোম্পানির বিক্রেতা নেই

২ কোম্পানির বিক্রেতা নেই

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৩৭

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের ২ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা ১২ মিনিট পর্যন্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৩৪ লাখ ৫৫ হাজার ২৭৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে ওরিয়ন ইনফিউশনের স্ক্রিনে ৪৮ হাজার ৬৫৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫২৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading