অতিরিক্ত টাকা হাতাতে কাজের সময় বৃদ্ধি হয়: পররাষ্ট্রমন্ত্রী

অতিরিক্ত টাকা হাতাতে কাজের সময় বৃদ্ধি হয়: পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:১৫

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণ কাজের ধীর গতিতে অসন্তোষ প্রকাশ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে সিলেটে পৌঁছে বিমানবন্দরের উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, ‘কাজের ধীর গতি কেন তা খতিয়ে দেখা হবে।’

‘বাংলাদেশে কাজের সময় বৃদ্ধি হয় অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে। কিন্তু চায়নিজরা এটা করার কথা নয়। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সময়ের মধ্যেই কাজ শেষ করে। তবে সিলেট ওসমানী বিমানবন্দরে কেন তার ব্যতিক্রম হচ্ছে তার খোঁজ নেয়া হবে’, উন্নয়নকাজ পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন।

২০২০ সালের অক্টোবর থেকে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নয়ন প্রকল্প কাজ শুরু করলেও মূল প্রকল্পের ৩৩ মাসের মধ্যে ২৬ মাসে মাত্র ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্প মেয়াদ আরও ৫ মাস বৃদ্ধি করে ২০২৩ সালের ডিসেম্বরে কাজ শেষ হবার কথা।

প্রকল্পটির চুক্তিমূল্য দুই হাজার ১১৬ কোটি টাকা। প্রকল্পের কাজ সমাপ্ত হলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অত্যাধুনিক টার্মিনাল ভবন, একটি কার্গো ভবন, আধুনিক এটিসি টাওয়ার, ট্যাক্সিওয়ে ও অ্যাপ্রোন এবং আধুনিক ফায়ার স্টেশন স্থাপন সম্ভব হবে। এর ফলে বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা ছয় লাখ হতে ২০ লাখে উন্নীত হবে।

এইডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading