সেন্সর বোর্ডে সংশোধন হচ্ছে ‘পাঠান’

সেন্সর বোর্ডে সংশোধন হচ্ছে ‘পাঠান’

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ২০:৩০

শাহরুখ ও দীপিকা অভিনীত ‘পাঠান’ সিনেমার গান ‘বেশরম রং’ প্রকাশ্যে আসার পরপরই অশ্লীলতার অভিযোগ ওঠে নানা মহল থেকে। এমনকি সিনেমাটি বয়কটের দাবি তোলেন ইন্ডিয়ার মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তা ছাড়া সিনেমাটি বিতর্কিত হয়েছে অযোধ্যা শহরেও। পোড়ানো হয়েছে শাহরুখ-দীপিকার পোস্টারও।

অযোধ্যার রাস্তায় সিনেমাটির ‘অশ্লীলতার’ প্রতিবাদে নেমেছেন সেখানকার সাধুরাও। ‘বেশরম রং’ গানে দীপিকার পরনে ছিল গেরুয়া বিকিনি। অযোধ্যার সাধু পরমহংস আচার্য দাবি করেছেন, সিনেমায় গেরুয়া রঙের অপমান করা হয়েছে। সনাতন ধর্মের অপমান করা হচ্ছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটিতে কাটাছেঁড়া চালিয়েছে। তারা জানিয়েছে, ছাড়পত্রের জন্য এটি সংশোধন করতে হবে।

বোর্ডের প্রধান প্রসূন জোশি বলেন, ‘বিতর্কের অবসান ঘটাতে “পাঠান”কে সিবিএফসিতে জমা দেওয়া হয়েছে। বোর্ডের নীতিমালা অনুসারে এটি যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। সিনেমায় কিছু সংশোধন দিয়েছে কমিটি। এর মধ্যে “বেশরম রং” গানটিও রয়েছে। সংশোধন শেষে মুক্তির আগে আবারও সিনেমাটি বোর্ডে জমা দিতে বলা হয়েছে।’

গত ১২ ডিসেম্বর প্রকাশ হয় পাঠান সিনেমার গান ‘বেশরম রং’। গানটির বিষয়ে সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার ঝড় ওঠে। আগামী বছরের ২৫ জানুয়ারি চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading