শিম্পাঞ্জিরাও পেল বড়দিনের উপহার

শিম্পাঞ্জিরাও পেল বড়দিনের উপহার

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৮:০০

জার্মানির স্টুটগার্টের চিড়িয়াখানায় থাকা বোনোবো শিম্পাঞ্জিদের বড়দিনের উপহার দিয়ে চমক সৃষ্টি করেছে কর্তৃপক্ষ। মানুষের মতোই বোনোবোরা উপহার পেলে খুশি হয় বলে জানান চিড়িয়াখানা কর্মকর্তারা।

জার্মানি সংবাদমাধ্যম ডয়চেভেলের এক প্রতিবেদনে বলা হয়, রঙিন কাগজে মোড়া বাক্সে করে কিশমিশ আর পপকর্ন দেয়া হয়েছিল তাদের। বাক্স হাতে পেয়ে দারুণ উৎসাহ নিয়ে তা খুলেছে শিম্পাঞ্জিরা। চিড়িয়াখানার একজন মুখপাত্র জার্মান বার্তা সংস্থা ডিপিএকে জানান, শিম্পাঞ্জিরা খুব কৌতূহলী, আর তারা অবাক হতে পছন্দ করে, তারাও আমাদের মতোই উপহার পেয়ে খুশি হয়।

প্রসঙ্গত, বোনোবো হচ্ছে এক ধরনের বামন শিম্পাঞ্জি৷ তারা অন্য শিম্পাঞ্জিদের চেয়ে কম ঝগড়াটে৷ তারা খাবার ভাগাভাগি করে খায় এবং অন্যকে সহায়তা করে থাকে। এই প্রজাতির শিম্পাঞ্জির মুখমণ্ডল এবং হাত পায়ের তালু ছাড়া সমস্ত শরীর বড় বড় কালো লোমে ঢাকা। তবে পুরুষ শিম্পাঞ্জির মাথার চুলের পরিমাণ কম থাকে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading