তিন ক্ষেপণাস্ত্র ছুড়ে বছর শেষ করল উত্তর কোরিয়া

তিন ক্ষেপণাস্ত্র ছুড়ে বছর শেষ করল উত্তর কোরিয়া

উত্তরদক্ষিণ । শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:০০

কোরীয় উপদ্বীপের পূর্বে সমুদ্রের দিকে তিনটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। রাজধানী পিয়ংইয়ংয়ের দক্ষিণে উত্তর হুয়াংহাই প্রদেশ থেকে শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এর আগে ২০১৭ সালের পর প্রথমবারের মতো গত সোমবার দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ড্রোন উড়ায় উত্তর কোরিয়া। এর পাঁচ দিন পর ক্ষেপণাস্ত্র ছুড়ল দেশটি।

এদিকে, আগের চেয়ে এ বছর সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিম জং উন সরকার। আমেরিকা বলছে, উত্তর কোরিয়া সর্বশেষ যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, সেটিকে আমেরিকা বা এর মিত্রদের জন্য হুমকির কারণ হিসেবে দেখা হচ্ছে না।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের পক্ষ থেকে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ গুরুতর উসকানি। এসব কর্মকাণ্ড কোরীয় উপদ্বীপের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading