একে অন্যের বিরুদ্ধচারণ করা বন্ধ করুন : কর্নেল অলি
উত্তরদক্ষিণ । শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:০০
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, ‘সরকারবিরোধী আন্দোলনরত দলগুলো একে অন্যের বিরুদ্ধচারণ করা বন্ধ করুন। আমাদের লক্ষ্য একটাই- ‘‘নিশিরাতের অবৈধ সরকার ও ভোট ডাকাতদের বিরুদ্ধে অবস্থান এবং তাদের বিদায়।’’ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা। তাদের মাধ্যমে দেশের ন্যায়বিচার, সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থা করা। দেশের জনগণকে নির্যাতন-নিপীড়ন এবং অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া।’
শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অতি দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি কিছু কিছু তথাকথিত মুসলমান ইসলামিক দলগুলোকে উগ্রবাদী দল হিসেবে চিহ্নিত করে। কোনো মুসলমান যদি দাঁড়ি রাখে, নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, সে কখনো উগ্রবাদী হতে পারে না।’
কর্নেল অলি বলেন, ইসলাম ধর্ম উগ্রবাদী শিক্ষা দেয় না বরং বিনয়ী এবং ভদ্রতার শিক্ষা দেয়।
ইউডি/এ

