মোটা নারীকে বিমানে উঠতে বাধা!
উত্তরদক্ষিণ । রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ । আপডেট ০৭:০০
প্লাস সাইজ মডেলের লেবাননের বৈরুত থেকে ব্রাজিলে দেশে ফেরার কথা ছিল। কিন্তু ওজন বেশি হওয়ায় এয়ারলাইন্সের কর্মীরা তাকে বিমানে উঠতে দেয়নি। তাই কাতার এয়ারওয়েজকে অদ্ভুত শাস্তি দিয়েছে ব্রাজিলের আদালত। আদালতের জানিয়েছেন, কাতার এয়ারওয়েজকে ১ বছরের জন্য ওই মডেলের সাইকোথেরাপির খরচ দিতে হবে।
ব্রাজিলের নাগরিক জুলিয়ানা নেহমে লেবাননের বৈরুত থেকে দোহা যাওয়ার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইকোনমি ক্লাসের টিকিট বুক করেছিলেন। দোহা থেকে তার সাও পাওলো আসার কথা ছিল। কিন্তু ২২ নভেম্বর বৈরুত থেকে ফ্লাইটে ওঠার সময় ৩৮ বছর বয়সী মডেলটিকে ইকোনমি ক্লাসে ভ্রমণের জন্য খুব বড় দেখায় বলে জানায় কর্তৃপক্ষ। তাই টিকিটের জন্য এক হাজার ডলার দিলেও কোম্পানি তাকে বিমানে উঠতে দেয়নি। পরে তাকে তিন হাজার ডলারে বিজনেস ক্লাসের টিকিট কিনতে বলা হয়। তবে জুলিয়ানা সেই পরামর্শে রাজি হননি।
ইউডি/কেএস

