থার্টি ফার্স্ট নাইটের ফানুসে বন্ধ মেট্রোরেল

থার্টি ফার্স্ট নাইটের ফানুসে বন্ধ মেট্রোরেল

উত্তরদক্ষিণ । রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১০:১৫

ইংরেজি নতুন বছরকে বরণে রাজধানীবাসী রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে ফানুস ও আতশবাজি উড়িয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেয়। তবে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্রে করে রাজধানীবাসীর ফানুস উড়ানোয় বিপত্তি দেখা দিয়েছে মেট্রোরেল চলাচলে।

উড়ন্ত ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারে গিয়ে পড়ায় দুর্ঘটনা রোধে এসব ফানুস অপসারণ করা হচ্ছে। এতে দুইঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এমনটাই জানিয়েছেন সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।

তিনি জানান, ফানুস অপসারণের কাজ শেষ হলেই জনসাধারণের চলাচলের জন্য আবার মেট্রোরেল চালু করা হবে।

থার্টি ফার্স্ট নাইট পালন উপলক্ষে বেশ কিছু নির্দেশনা জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যার মধ্যে ছিল ফানুস উড়ানো যাবে না। কিন্তু ডিএমপির এ নির্দেশনা অমান্য করে অনেকেই ফানুস উড়িয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading