হিজাব না পরায় স্পেনে থেকে যেতে চান ইরানের দাবাড়ু সারা

হিজাব না পরায় স্পেনে থেকে যেতে চান ইরানের দাবাড়ু সারা
????????????????????????????????????

উত্তরদক্ষিণ । রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০

ইরানের অন্যতম সেরা নারী দাবাড়ু সারা খাদিম। সম্প্রতি তিনি অংশ নিয়েছেন উজবেকিস্তানের আলমাতিতে এক আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায়। সেখানে তার হিজাব ছাড়া একটি ছবি প্রকাশ্যে এসেছে।

আর এ ছবি সবার সামনে আসার পরই তিনি আর ইরানে ফেরার সাহস করছেন না বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। সারা ওয়ার্ল্ড রাপিড ও ব্লিটজ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। এ প্রতিযোগিতার দ্বিতীয় দিনে হিজাব ছাড়া অবস্থাতেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

সারা তার স্বামী আর ছোট সন্তানসহ ইউরোপেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইউরোপের দেশ স্পেনে পাকাপাকিভাবে থাকার বিষয়ে আগ্রহী তিনি।

সারা যে আর ইরানে ফিরতে চান না, সেই খবরটি সামনে এনেছে দ্য গার্ডিয়ান। স্প্যানিশ খবরের কাগজ ‘এল পাইস’কে উদ্ধৃত করে এ খবরটি জানিয়েছে তারা।

সারা খাদিমের স্বামী আরদেশির আহমেদিও পেশায় একজন সিনেমা পরিচালক। তবে সারার পরিবার স্পেনে বসবাস করার অনুমতি অর্থাৎ ‘রেসিডেন্স পারমিট’ পেয়েছে কি না তা এখনও জানা যায়নি।

দাবার বিশ্ব র‌্যাংকিংয়ে ৮০৪ নম্বরে রয়েছেন সারা। ইরান সরকারের কঠোর ড্রেস নীতির বিরুদ্ধে একাধিক ক্রীড়াবিদ প্রতিবাদ জানিয়েছেন। ইরানে গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া হিজাববিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে।

তার মধ্যে এই ঘটনা যেন আগুনে ঘি ঢালার মতোই। মাহসা আমিনির মৃত্যুর পর থেকেই ইরানের পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে। বেড়েছে আন্দোলনের তীব্রতা।

ইরানের ফুটবলার থেকে তিরন্দাজ সবাই হিজাববিরোধী আন্দোলনে সরকারের বিপক্ষে মুখ খুলেছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading