যৌন হয়রানির অভিযোগে হরিয়ানার ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

যৌন হয়রানির অভিযোগে হরিয়ানার ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ
????????????????????????????????????

উত্তরদক্ষিণ । রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৪৫

যৌন হয়রানির অভিযোগে ইন্ডিয়ার হরিয়ানা রাজ্যের ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং পদত্যাগ করেছেন। রাজ্যটির একজন নারী অ্যাথলেটিক্স কোচের থানায় অভিযোগের দুদিনের মাথায় রোববার রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এনডিটিভিসহ ইন্ডিয়ান একাধিক গণমাধ্যমে সন্দীপ সিং পদত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে।

হরিয়ানার চণ্ডীগড় শহরের একটি থানায় শুক্রবার (৩০ ডিসেম্বর) লিখিত অভিযোগ করেন ওই নারী কোচ। শনিবার তার অভিযোগ গ্রহণ করে পুলিশ। এরপর রোববার (১ জানুয়ারি) পদত্যাগপত্র জমা দেন অভিযুক্ত সন্দীপ সিং। সিং ইন্ডিয়ার হকি দলের সাবেক অধিনায়ক ছিলেন।

এর আগে গত সপ্তাহে হরিয়ানার বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনএলডি) নেতা অভয় সিং চৌতালার বাসায় এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই নারী কোচ। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত বছরের ফেব্রুয়ারি ও নভেম্বরে তাকে বিভিন্নভাব যৌন হয়রানি করেন সন্দীপ সিং। সিং নানানভাবে তাকে অনুসরণ করতেন, অবৈধভাবে আটকে রেখেছিলেন এবং ভয়ভীতি দেখান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরও অভিযোগ করেন, সিং তার সঙ্গে অধিকাংশ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করতেন। তাকে ভ্যানিশ মুডে মেসেজ পাঠাতেন, যাতে করে আলাপের পরপরই মেসেজগুলো অটো-ডিলিট হয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিংকে মন্ত্রীসভা থেকে দ্রুত বহিষ্কার করতে আহ্বান জানান আইএনএলডির নেতা অভয় সিং চৌতালা।

রোববার পদত্যাগ পত্র জমা দিয়ে আত্মপক্ষ সমর্থন করে সন্দীপ সিং বলেন, ‘আমার ভাবমূতি ক্ষুণ্ন করতেই এসব করা হয়েছে। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। আশা করব, আমার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ যথাযথ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।’

হরিয়ানার আরও অনেক নারী অ্যাথলেট ও ক্রীড়াসংশ্লিষ্ট নারী কর্মকর্তা-কর্মচারী সন্দীপ সিংয়ের হাতে যৌন হয়রানি শিকার হয়েছেন বলে শোনা যায়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading