২০১৪ ও ২০১৮ সালে সুষ্ঠু নির্বাচন হয়েছিল : আইনমন্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০
‘২০১৪ ও ২০১৮ সালে সুষ্ঠু নির্বাচন হয়েছিল। ২০২৪ এর শুরুতে যে নির্বাচন হবে আমরা আশা করবো সব দল তাতে অংশগ্রহণ করবে’,- এমন আশাবাদ ব্যক্ত করেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (১ জানুয়ারি) তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘ভোটাধিকার প্রয়োগে যদি কেউ বাধা দেয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনগনের কাছে শেখ হাসিনা দায়বদ্ধ। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পালন করা হবে।’
আইনমন্ত্রী বলেন, ‘একটা গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের শেকড় মজবুত করতে শেখ হাসিনার সরকার কাজ করছে। সংবিধানে যেভাবে নির্বাচনের কথা বলা আছে সেভাবেই নির্বাচন হবে।’
তিনি বলেন, ‘নতুন বছরে শেখ হাসিনার চ্যালেঞ্জ অসমাপ্ত কাজ শেষ করা। নির্বাচন গণতান্ত্রিক দেশে একটি স্বাভাবিক বিষয়। নিয়ম অনুযায়ী নির্বাচন হবে।’
ইউডি/এ

