হ্যালো গডফাদারস অ্যান্ড গং, আই ওয়ান্ট টু নো ইউ গাইজ: রাজ

হ্যালো গডফাদারস অ্যান্ড গং, আই ওয়ান্ট টু নো ইউ গাইজ: রাজ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০

গত বছরের শুরুতে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন রাজ ও পরীমণি। এর পর থেকে তাদের সংসার ভালোই চলছিল। কিন্তু বছর পার না হতেই বিচ্ছেদের সুর বেজে উঠল পরী-রাজের সংসারে। এখন বাকি আছে শুধু আনুষ্ঠানিকতা।

নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে কথা বলেছেন পরীমণি। তার ফেসবুক ওয়াল হয়ে সেসব কথা গেছে সাধারণের কাছেও। তবে নীরব ভূমিকা পালন করেছিলেন রাজ।

সবশেষ পরীমণির অভিযোগ ও ঘর ছেড়ে যাওয়ার ঘোষণার পর আর সহ্য করতে পারলেন না রাজ। ভাঙলেন নীরবতা। তার সেসব কথায় আছে ক্ষোভ, আছে হতাশাও।

২ জানুয়ারি গণমাধ্যমকে রাজ বলেছিলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে এখন। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। তবে এটুকু স্পষ্ট করি, আমি কোনো ভুল করিনি। এবং আমাদের আর এক হওয়া হবে না।’

সে কথার পর সম্ভবত পরীর কাছ থেকে ভালো জবাব পাননি রাজ। আর সে কারণেই হয়তো মঙ্গলবার (০৩ জানুয়ারি) ভোর ৪টা ৪৮ মিনিটের দিকে রাজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’

রাজের পোস্ট দেখে মনে হচ্ছে, তিনি হয়তো হুমকি পেয়েছেন বা পাচ্ছেন। তার জবাবেই এসব কথা লিখেছেন। এবং সেই উড়ো হুমকিদাতাদের সরাসরি দেখেও নিতে চান এই চিত্রনায়ক।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন।

২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেন।

একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading