ডিএমপির অভিযানে জব্দ ৬৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৪৪

ডিএমপির অভিযানে জব্দ ৬৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৪৪

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৪৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৬৩ হাজার ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যসহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা এবং অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ডিএমপি বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৬২ হাজার ৯৩০টি ইয়াবা, ১৩৯ পুরিয়া হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল ও ৩১ কেজি ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading