প্রথম নারী প্রধান বিচারপতি পেল মেক্সিকো

প্রথম নারী প্রধান বিচারপতি পেল মেক্সিকো

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০

১১ ভোটের মধ্যে ছয় ভোট পেয়ে মেক্সিকোর প্রথম নারী প্রধান বিচারপতি হয়েছেন নরমা লুসিয়া পিনা। দেশটির বিচারব্যবস্থারও প্রধান হলেন তিনি।

বিচারব্যবস্থার প্রধান হিসেবে শপথ গ্রহণ করে নরমা বলেন, ‘অবশেষে একটি কাচের দেওয়ালের সিলিং ভাঙা সম্ভব হলো। মেক্সিকো ইতিহাস গড়তে পারল।’
যদিও দেশের প্রেসিডেন্ট নরমাকে সমর্থন করেননি। তিনি অন্য এক নারী বিচারপতিকে বিচারব্যবস্থার প্রধানের চেয়ারে দেখতে চেয়েছিলেন। কিন্তু বাস্তবে তা ঘটেনি। ৬-৫ ভোটে ১১ সদস্যের বিচারব্যবস্থা নরমাকে এই পদে বসিয়েছে।

নরমার এই জায়গায় পৌঁছানো খুব সহজে হয়নি। বহু লড়াই করতে হয়েছে তাকে। সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হয়েছে, ১৯৮০ সালে একটি একাডেমিক পেপারে তিনি অন্যের লেখা বসিয়ে দিয়েছিলেন। যদিও এখনও তা প্রমাণ হয়নি। ওই বিতর্ক তার পদ ছিনিয়ে নিতে পারেনি।

মেক্সিকোর বিচার ব্যবস্থাবিষয়ক বিশেষজ্ঞদের ভাষ্য, নরমা অত্যন্ত বিচক্ষণ বিচারপতি। তিনি যে আসন পেয়েছেন, তা তার প্রাপ্য ছিল। তবে দেশের প্রেসিডেন্ট তাকে না চাওয়ায় পরবর্তী সময়ে তাদের মধ্যে সম্পর্ক কেমন থাকে, তার ওপর অনেক কিছু নির্ভর করবে বলে মনে করা হচ্ছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading