সৈকতে বার্তা লিখতে ছাড়লেন চাকরি
উত্তরদক্ষিণ । বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০
শখ মেটাতে কতজন কত কিছুই না করেন। এ জন্য ভোগান্তি পোহাতে হলেও পিছপা হন না কেউ। তেমনি এক ঘটনায় চীনের এক নারীর চাকরি ছেড়ে দেওয়া।
তিনি চাকরি ছেড়েছেন বালুময় সৈকতে মানুষের জন্য ইতিবাচক বার্তা আঁকতে, যা তাকে দিচ্ছে অনাবিল আনন্দ। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে এনডিটিভি।
বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন ফং নামের ওই নারী। তিনি চীনের সানইয়া শহরের বাসিন্দা। চাকরি ছাড়ার অনুপ্রেরণা তিনি পেয়েছেন বালুময় সৈকতে আঁকা একটি অনুপ্রেরণামূলক বার্তা থেকেই।
নতুন কাজের প্রথম কয়েক দিন ফং সৈকতে কোনো একটা কিছু আঁকার পর তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন। কিন্তু নিশ্চিত ছিলেন না, আদৌ কেউ এগুলো আমলে নেবে কি না। অথচ এক সপ্তাহের মধ্যেই তিনি প্রথম কাজ পেয়ে যান।
নতুন কাজ বেছে নেওয়া প্রসঙ্গে ফং বলেন, পরিবারের সমর্থন আমি পাচ্ছি। তা ছাড়া এটি আমার নিজের গুরুত্ব বাড়াতে সহায়তা করছে। অন্যের ইচ্ছা পূরণ আমাকে খুশি করছে এবং তৃপ্তি দিচ্ছে। পাশাপাশি সৈকতে অঙ্কন ও লেখার মাধ্যমে আগের তুলনায় আয়ও হচ্ছে বেশি।
ইউডি/এ

