কেউ ছাড় পাবে না: দুলু

কেউ ছাড় পাবে না: দুলু

উত্তরদক্ষিণ । বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:১৫

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘যারা ক্ষমতায় থেকে এতোদিন ধরে অত্যাচার করছে বাংলার মানুষ তাদের মাফ করবে না। জনতার আদালতে সব জুলুমকারীদের বিচার করা হবে।’

বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের পিএম বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নওগাঁ জেলা বিএনপি আয়োজিত এ সভায় ১০ দফা দাবি ও রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়।

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘আজকে যারা আমার কর্মীদের অত্যাচার করেছে ও আমার ছেলেদের হত্যা করেছে তাদের কোনো মাফ হবে না। তাদের বিচার জনতার আদালতে আমরা করতে চাই। কেউ ছাড় পাবে না।’

তিনি বলেন, ‘জনগণের মতামত নিয়েই বিএনপি ১০ দফা কর্মসূচি প্রণয়ন করেছে। এতে দেশের মানুষের মতামতের প্রতিফলন ঘটেছে। এছড়া রাষ্ট্রকে মেরামত করার জন্য বিএনপি ২৭ দফার রূপরেখা ঘোষণা করেছে। ২৭ দফার রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বিএনপির কেন্দ্রীয় সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম, মামুনুর রহমান, শফিউল আজম প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading