এয়ার ইন্ডিয়ায় যাত্রীর শরীরে প্রসাব!
উত্তরদক্ষিণ । বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০
ঘটনা গত ২৬ নভেম্বরের। ওই দিন টাটা গ্রুপের মাকিলাকাধীন এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে করে নিউইয়র্ক থেকে নয়াদিল্লিতে ফিরছিলেন এক বয়স্ক নারী। পথে ওই নারীর সিটের কাছে গিয়ে এক পুরুষ যাত্রী নিজের প্যান্টের জিপার খুলে ফেলেন। এরপর ওই নারীর শরীর, তার জিনিসপত্রে প্রসাব করে দেন। কিন্তু অভিযোগ সত্ত্বেও ব্যবস্থা নেননি উড়োজাহাজের ক্রুরা।
স্ক্রলডটইনের এক প্রতিবেদনে বলা হয়, চরম বিপর্যস্ত ওই নারী সম্প্রতি টাটা গ্রুপের চেয়ারপার্সন নটরাজন চন্দ্রশেখরনের কাছে লিখিত অভিযোগ করেন। চন্দ্রশেখরনের কাছে অভিযোগ করার পর নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তারা পুলিশের কাছে একটি অভিযোগ করেছে।
টাটা গ্রুপের চেয়ারপার্সনের কাছে লেখা অভিযোগপত্রে ওই নারী লেখেন, ‘অভিযোগ করার পরও ক্রুরা ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ওই ব্যক্তি নির্বিবাদে উড়োজাহাজ থেকে নেমে গেছে। এই ঘটনা আমাকে মানসিকভাবে দারুণ যন্ত্রণা দিচ্ছে।’
ওই ঘটনায় ইন্ডিয়ার ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
কর্তৃপক্ষটি এও বলেছে, দায়িত্ব পালনে যারা অবহেলা করেছেন, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইউডি/এ

