স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ৫ জানুয়ারি তিনি সিঙ্গাপুরে মারা যান।
দেশবরেণ্য এই শিল্পপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে পাবনার এস্ট্রাস খামার বাড়িতে প্রার্থনার আয়োজন করা হয়েছে। একই দিন সন্ধ্যায় স্মরণসভার আয়োজন করেছে পাবনা প্রেস ক্লাব।
বর্ণাঢ্য জীবনের অধিকারী স্যামসন এইচ চৌধুরী ১৯২৬ সালের ২৫ সেপ্টেম্বর বৃহত্তর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইন্ডিয়ায় পড়াশোনা শেষ করে ১৯৫২ সালে পাবনার আতাইকুলা উপজেলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
তার বাবা ইয়াকুব হোসেন চৌধুরী ছিলেন একটি ফার্মেসির মেডিকেল অফিসার। পরে তিনি তিন বন্ধুসহ ১৯৫৮ সালে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
স্যামসন এইচ চৌধুরী তার কৃতিত্বের জন্য দেশের মর্যাদাপূর্ণ একুশে পদকসহ অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন।
২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। তাকে পাবনা শহরের উপকণ্ঠ বৈকুণ্ঠপুরের বাসভবন এস্ট্রাসে সমাহিত করা হয়।
ইউডি/এ

