বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১৫
৫০ টাকার নতুন ব্যাংক নোট বাজারে আসছে। গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সংবলিত এ ব্যাংক নোট আগামী রোববার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে।
পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে এ নোট।
বুধবার (৪ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়- নতুন মুদ্রিত নোটের রঙ, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে।
নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।
ইউডি/এ

