দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ১০০ কোটি

দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ১০০ কোটি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:২৪

সপ্তাহের শেষ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নামমাত্র পতনে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ১০০ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ছয় পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ১৯৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’২ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৫৩ ও ২১৯৫ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮টির,কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৪টি কোম্পানির শেয়ারের।

এসময় ডিএসইতে ১১১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading