হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:২০

ইন্ডিয়ার প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হঠাৎ অসুস্থ হয়ে হাতপাতালে ভর্তি হয়েছেন।

তিনি গুরুতর শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

হাসপাতালটির ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান চিকিৎসক অজয় স্বরুপ বলেন, ‘সোনিয়া গান্ধীকে আমাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি বক্ষব্যাধি বিভাগের চিকিৎসক অরুপ বসু ও তার দলের পর্যবেক্ষণে রয়েছেন।’

গত মঙ্গলবার তিনি অসুস্থ হয়ে পড়লে ‘ভারত জোড়ো যাত্রা’ স্থগিত করে উত্তর প্রদেশ থেকে দিল্লীতে আসেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী।

গত বুধবার ফের ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছে কংগ্রেস। এবারের যাত্রায় রাহুলের সঙ্গে যুক্ত হয়েছেন প্রিয়াঙ্কাও।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading