ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা ৩ ফেরি

ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা ৩ ফেরি

উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:১৫

ঘন কুয়াশায় যাত্রী ও যানবাহন নিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর মাঝে আটকা পড়েছে তিনটি ফেরি। ফলে শনিবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।’

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে। তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading