হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী-মেয়েসহ নিহত ৫

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী-মেয়েসহ নিহত ৫

উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। উপজেলার শাহপুর এলাকায় শনিবার (০৭ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজন হলো মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাদানিগর গ্রামের নুরুল হকের ছেলে আতিকুর রহমান (১৫), একই উপজেলার কমলাটিলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে সাদির আলী (২৫), কমলগঞ্জ উপজেলার বেড়াজরা গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২), তার স্ত্রী সাদিয়া আক্তার (২২) ও তাদের মেয়ে হাবিবা (৩)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম জানান, ঢাকা থেকে মালয়েশিয়াফেরত এক ব্যক্তিকে নিয়ে আজ ভোরে মৌলভীবাজার যাচ্ছিল একটি মাইক্রোবাস। পথে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাক ও পিকআপের সঙ্গে মাইক্রোবাসটির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং আহত হয় আরও চারজন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাদিয়া আক্তার ও তার মেয়ে হাবিবা মারা যায়।

ওসি আরও জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করেছে। এ ছাড়া নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের পক্রিয়া চলছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading