আসছে ‘ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’ নামে নতুন জোট
উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০
‘ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’ নামে নতুন জোটের ঘোষণা আসছে। আগামী ১৭ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।
নতুন জোট ঘোষণার বিষয়টি জানিয়েছেন বাসদ (মাহবুব) নেতা মহিউদ্দিন চৌধুরী লিটন।
এ জোটে থাকছেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, নয়া গণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের আহ্বায়ক সন্তোষ গুপ্ত, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান।
তবে এই জোটের একটি দলেরও নির্বাচন কমিশনে নিবন্ধন নেই। তারা বিভিন্ন সময়ে সিপিবি ও বাসদের সঙ্গে ছিল।
মহিউদ্দিন চৌধুরী লিটন বলেন, ‘আমাদের আন্দোলন হবে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়ে উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার। শুধু আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলাম, এমনটি নয়। আমাদের জোট হবে বাম ধারার স্বতন্ত্র একটি জোট।
নাসিরউদ্দিন আহমেদ নাসু জানান, ‘নতুন এই বাম জোট এখনই বড় কোনো জোটকে সমর্থন দেবে না।’
ইউডি/এ

