লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
ওরিয়ন ইনফিউশন

উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৯.৯১ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৭১ কোটি ৯১ লাখ ৯১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার টাকা।

দেশ গার্মেন্টস লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.৫৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৫ লাখ ৯৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩১ লাখ ৯ হাজার টাকা।

বিডি মনোস্পুল পেপার ১২.৩৩ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- আনোয়ার গ্যালভানাইজিং, কোহিনুর কেমিক্যালস, কুইন সাউথ টেক্সটাইল, বিডি থাই ফুড, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, জেমিনি সী ফুড ও ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading