শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ : ভূমিমন্ত্রী

শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ : ভূমিমন্ত্রী

উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:১৫

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ মন্তব্য করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশ্বে উচ্চাসনে আসীন করেছেন। তবে বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি শক্তি নানাভাবে ষড়যন্ত্র করছে।’

শনিবার (০৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কেন্দ্রে চট্টগ্রাম সমিতি-ঢাকার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রে পা না দিয়ে শেখ হাসিনার ওপর আস্থা রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি, ঢাকার দারিদ্র বিমোচন কর্মসূচির অংশ হিসেবে ১১৫টি সেলাই মেশিন ও ৭০টি ভ্যানগাড়ি বিতরণ করেন তিনি। বৃহত্তর চট্টগ্রামের অসচ্ছল ব্যক্তির জীবনে স্বনির্ভরতা আনতে সমিতির জাকাত তহবিল/কল্যাণ ফান্ড থেকে এসব ভ্যানগাড়ি ও সেলাই মেশিন দেওয়া হয় বলে জানানো হয়েছে।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক এবং চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম পেয়ারুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জয়নুল আবেদীন জামাল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading