ঘন কুয়াশা: শাহজালালে ফ্লাইট বন্ধ, ৭ বিমান গেল কলকাতায়

ঘন কুয়াশা: শাহজালালে ফ্লাইট বন্ধ, ৭ বিমান গেল কলকাতায়

উত্তরদক্ষিণ । রবিবার , ০৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৫০

ঘন কুয়াশার কারণে শনিবার (০৭ জানুয়ারি) মধ্যরাত থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন বন্ধ রয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে ঘন কুয়াশার কারণে আটটি ফ্লাইট নামতে পারেনি। এদের মধ্যে সাতটি ফ্লাইট অবতরণের চেষ্টা করলেও কুয়াশার কারণে ইন্ডিয়ার কলকাতা বিমানবন্দরে চলে যায়। অপর ফ্লাইটটি ফেরে মালয়েশিয়ায়।

এ ছাড়া আরব আমিরাত, সৌদিয়া এয়ারলাইন্স ও এয়ার এশিয়ার তিনটি ফ্লাইট ফিরে যেতে পারেনি কুয়াশার কারণে।

বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, কুয়াশার কারণে রানওয়ের ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কম থাকায় সাতটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামে যাওয়ার পরিকল্পনা করে। তবে চট্টগ্রামে প্লেন রাখার জায়গা (পার্কিং) সংকট থাকায় তারা কলকাতা চলে যায়। কুয়াশা পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইটগুলো অবতরণ করবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading