এবার ক্যান্সারে আক্রান্ত ঐন্দ্রিলার মা

এবার ক্যান্সারে আক্রান্ত ঐন্দ্রিলার মা

উত্তরদক্ষিণ । রবিবার , ০৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:০০

প্রায় দেড় মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ইন্ডিয়ার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এবার একই রোগে আক্রান্ত হলেন তার মা শিখা শর্মা।

শনিবার (০৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কলকাতাস্থ ইন্ডিয়ান সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, ১৪ বছর আগে প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন শিখা শর্মা। ঐন্দ্রিলার অসুস্থ হওয়ার ঠিক আগেই ক্যান্সার থেকে ফিরে আসার রিপোর্ট হাতে পান তিনি। ঐন্দ্রিলা নিজেও দুবার ক্যান্সারকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। এবার লড়াই শুরু তার মায়ের।

শিখা শর্মা বলেন, ‘ঠিক কথাই, আমি আবার ক্যান্সার আক্রান্ত! ব্লাডারে ক্যান্সার ধরা পড়েছে, কেমো চলছে। আগামী ১৩ জানুয়ারি অপারেশন হবে।’

গত ১ নভেম্বর মস্তিষ্কে ক্যান্সার ছড়িয়ে পড়ায় ব্রেন স্ট্রোক করেন ঐন্দ্রিলা। তারপর তাকে ভর্তি করানো হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। সেখানে গত বছরের ২০ নভেম্বর চিকিৎসাধীন অবস্থা মারা যান এই অভিনেত্রী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading