বিএনপিকে একটা সমিতি বলা যায়: শেখ সেলিম

বিএনপিকে একটা সমিতি বলা যায়: শেখ সেলিম

উত্তরদক্ষিণ । রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০

‘বিএনপিকে দল নয়, একটা সমিতি বলা যায়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

রোববার (০৮ জানুয়ারি) বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

১১ জানুয়ারি বিএনপির কর্মসূচি প্রসঙ্গে শেখ সেলিম বলেন, ‘রাজনীতি করতে হলে রাজনৈতিক বক্তব্য দিতে হবে, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিলে তারা কখনই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ৭৫-এর ১৫ আগষ্টের পর স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, রাজাকারদের মিলন মেলায় পরিণত হয়েছে বিএনপি। এদের কোনো আদর্শ নেই।’

তিনি আরও বলেন, ‘যে দেশের মানুষ রক্ত দেয়, সেই দেশের রক্ত কখনো বৃথা যায় না। বাংলাদেশ আর দ্বিতীয় পাকিস্তান হবে না।’

শেখ সেলিম বলেন, ‘যারা রাজনীতি করবে, তাদের জনগণের কল্যাণে একটি কর্মসূচি দিতে হয়। কিন্তু, বিএনপির কর্মসূচি হলো- তারেক জিয়া দেশ দখল করবে, খালেদা জিয়া ভাষন দিবে এসব। এটা কোনো রাজনীতি নয়। বিএনপি নির্বাচনই করতে পারবে না, কারণ তাদের দলে কোনো নেতা নেই। খালেদা দিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত। ১১ জানুয়ারি বিএনপি আন্দোলনের নামে কিছুই করতে পারবে না।’

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ সেলিম এমপি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির সদস্যসহ সহযোগী সংগঠনের নেতার্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading