সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র: অলি

সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র: অলি
????????????????????????????????????

উত্তরদক্ষিণ । রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, ‘বর্তমান নিশিরাতের সরকার তাদের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বিভিন্ন দিক থেকে চরম বেকায়দায় আছে। তাদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।’

রোববার (০৮ জানুয়ারি) রাজধানীর পূর্ব পান্থপথের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্যদের এক সভায় তিনি এ কথা বলেন।

অলি বলেন, বর্তমান সরকারের পতনের লক্ষ্যে দল-মত জাতি-ধর্ম নির্বিশেষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণঅবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। এ অবৈধ সরকারের পতনের দায়িত্ব শুধু রাজনৈতিক দলের ওপর ছেড়ে দিলে হবে না। দেশপ্রেমিক সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় হতে হবে।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কারণে দেশের ৮৫ শতাংশ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। জিনিসপত্রের দামের ঊর্ধ্বমুখীতে এখন অনেকের জীবন-সংগ্রাম আরও কঠিন হয়ে পড়েছে। আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দুর্নীতির কারণে দেশ আজ ধ্বংসের পথে। এ থেকে উত্তরণে এ সরকারকে হটানোর বিকল্প নেই।

এদিকে এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি ঘোষিত ১০ দফার সমর্থনে অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে গণঅবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে এলডিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছেন প্রেসিডেন্ট অলি আহমদ।

রোববার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বৈঠকের পর কে কোন বিভাগে গণঅবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবে তা বণ্টন করা হয়।

ঢাকা বিভাগের গণঅবস্থানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

চট্টগ্রামে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম, ময়মনসিংহে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর আওরঙ্গজেব বেলাল, রাজশাহীতে সাংগঠনিক সম্পাদক জুয়েল, সিলেটে সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রুপা চৌধুরী, রংপুরে পঞ্চগড় জেলা এলডিপি সভাপতি রেজাউল মাস্টার।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading