প্রথম ঘণ্টায় ডিএসইতে ১২৬ কোটি টাকার লেনদেন

প্রথম ঘণ্টায় ডিএসইতে ১২৬ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ । সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (০৯ জানুয়ারি) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১২৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দুই পয়েন্টে বেড়ে অবস্থান করছে ছয় হাজার ১৯৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৯১ পয়েন্টে।

আজ ডিএসইতে ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে এখন পর্যন্ত তিন কোটি ৯০ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading