রাশমিকার চেয়েও চড়া পারিশ্রমিক চাইছেন জাহ্নবী

রাশমিকার চেয়েও চড়া পারিশ্রমিক চাইছেন জাহ্নবী

উত্তরদক্ষিণ । সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৪২

এখনও দক্ষিণ ইন্ডিয়ার সিনেমায় অভিষেক হযনি বলিউড নায়িকা জাহ্নবী কাপুরের, তার আগেই তিনি তেলেগু সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মানদানার চেয়ে বেশি পারিশ্রমিক হাঁকাচ্ছেন; আর সেই অংক পাঁচ কোটি রুপির বেশি।

দক্ষিণের তারকাদের যেমন আগ্রহ থাকে বলিউডে, তেমনি হিন্দি সিনেমার তারকারাও ইদানিং ঝুঁকছেন দক্ষিণের সিনে জগতে। আগেই জানা গিয়েছিল, দক্ষিণের তারকা জুনিয়র এনটিআরের নতুন সিনেমায় কাজ করতে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। আর সেই সুযোগ তৈরি হওয়ার পর জাহ্নবী যে টাকা চেয়েছেন, সেটি ছাড়িয়ে গেছে হালের দামি নায়িকা রাশমিকার পারিশ্রমিককেও।

ইন্ডিয়া টুডে বলছে, তামিল, তেলেগু সিনেমায় বেশিরভাগ নায়িকা এক থেকে দুই কোটি পারিশ্রমিক পেয়ে থাকেন, আর রাশমিকা পাচ্ছেন পাঁচ কোটি।

বেশ কিছুদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করার আগ্রহের কথা বলে আসছিলেন জাহ্নবী। বলেছিলেন, এনটিআররের মত ‘বড়’ মাপের শিল্পীর সঙ্গে কাজ করার ইচ্ছা আছে তার। এবারে সেই সুযোগ এলেও পারিশ্রমিকের টাকা নিয়ে আলোচনায় এলেন এই অভিনেত্রী।

তবে জাহ্নবীর দাবি করা পারিশ্রমিক দক্ষিণের নির্মাতা মেনে নিয়েছেন কি না সে বিষয়ে ইন্ডিয়ার সংবাদ মাধ্যমগুলো কিছু জানায়নি। সিনেমার নাম ও নির্মাতাদের বিস্তারিত তথ্যও এখনও প্রকাশ করা হয়নি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading