তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি : আলতাফ হোসেন
উত্তরদক্ষিণ । সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০০
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।
তিনি বলেছেন, ‘এর পরেও যদি আওয়ামী লীগ নির্বাচন করার চেষ্টা করে, তা করতে দেওয়া হবে না।’
ঝালকাঠিতে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ও বিশ্লেষণ বিষয়ে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহরের আমতলা সড়কে সোমবার (০৯ জানুয়ারি) সকালে দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ দলীয় নেতারা।
সভায় তারেক রহমান ঘোষিত গণতান্ত্রিক আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দেন দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।
ইউডি/এ

