মোস্তাফিজকে ‘ব্যাটার’ বানালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স
উত্তরদক্ষিণ । সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০
বিপিএল মানেই যেন বিতর্ক। প্রতিটি আসরেই বিতর্ক লেগে থাকে। চলমান আসরের উদ্বোধনী ম্যাচেই দেখা গিয়েছিল দৃষ্টিকটু অনেক ভুল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম শিটে খেলোয়াড়দের নামের বানান ভুলসহ অনেক অসঙ্গতি চোখ এড়ায়নি কারো।
এবার টুর্নামেন্টের বর্তমান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম শিটেও ভুল। ফ্র্যাঞ্চাইজিটির তারকা বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের নামের পাশে লেখা রয়েছে ব্যাটার। হুট করে দেখলেই কেউ ব্যাটার হিসেবে ভাববে।
একদিন বিরতির পর সোমবার (০৯ জানুয়ারি) আসরের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে ইমরুল কায়েসের কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে মাশরাফি।
প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের ভরসা হয়ে থাকবেন লিটন ও ডেভিড মালানের মতো তারকা ব্যাটাররা। এ ছাড়া বল হাতে কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত মোস্তাফিজরা।
ইউডি/এ

