রাজধানীতে ই-টিকিটিংয়ের আওতায় আরও ৭১১ বাস

রাজধানীতে ই-টিকিটিংয়ের আওতায় আরও ৭১১ বাস

উত্তরদক্ষিণ । সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫

রাজধানীতে চলাচল করা বাসগুলোর মধ্যে নতুন করে আরও ১৫টি পরিবহন কোম্পানি মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে ই-টিকিটিং চালু করতে যাচ্ছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। মোহাম্মদপুর, আজিমপুর ও গাবতলী অঞ্চলের ওই ১৫টি কোম্পানিতে বর্তমানে বাস রয়েছে ৭১১টি।

রাজধানীর ইস্কাটনে সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘পর্যায়ক্রমে সকল নগর পরিবহন ই-টিকিটিং সেবার আওতার আসবে।’

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘ঢাকা শহর ও শহরতলি রুটের বাসে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম দূর করার জন্য আমরা পরীক্ষামূলকভাবে গত বছরের ২২ সেপ্টেম্বর মিরপুরভিত্তিক ঢাকার আটটি পরিবহন কোম্পানি এবং ১৩ নভেম্বর ২২টি পরিবহন কোম্পানিসহ মোট ৩০টি পরিবহন কোম্পানির মোট এক হাজার ৬৪৩টি গাড়িতে ই-টিকিটিং পদ্ধতি চালু করেছি।’

তিনি আরও বলেন, ‘যাত্রীদের অভিযোগ ই-টিকিটিংয়ের টিকিটিং দূরত্ব অনুযায়ী নির্দিষ্ট কিলোমিটারের উল্লেখ নেই। কিলোমিটার উল্লেখ করে ভাড়ার চার্ট তৈরি করার জন্য আমরা ইতোমধ্যে বিআরটিএকে অনুরোধ জানিয়েছি।। ভাড়ার চার্ট তৈরি করা হলে ডিভাইসে কিলোমিটার উল্লেখ করে দেওয়া হবে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading