হামলার দায় অস্বীকার করলেন বলসোনারো

হামলার দায় অস্বীকার করলেন বলসোনারো

উত্তরদক্ষিণ । সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৪৫

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট ভবন, কংগ্রেস ও সুপ্রিম কোর্টে ব্যাপক হামলার জন্য সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে দায়ী করেছেন প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। তবে হামলার দায় অস্বীকার করেছেন বলসোনারো।

সোমবার (০৯ জানুয়ারি) লুলার অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে তা নাকচ করে দেন বলসোনারো। খবর এএফপির।

রোববার ব্রাজিলের সরকারি ভবনগুলোতে হামলা ও ভাঙ্চুর হয়। হামলার পর সংবাদ সম্মেলনে লুলা এর জন্য বলসোনারোকে দায়ী করেন।

লুলা বলেন, ‘এ গণহত্যাকারী (বলসোনারো) সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় হামলায় ইন্ধন জুগিয়েছেন। সবাই জানেন সাবেক এই প্রেসিডেন্টের অনেক বক্তব্যেই হামলা করতে উস্কে দেওয়া হয়। যারা এ কাজ করেছে তাদের খুঁজে বের করা হবে। তাদের শাস্তির আওতায় আনা হবে।’

দেশটির প্রধান বিচারপতি রোজা ওয়েবার ও বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেস দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানে হামলাকারীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে হামলার নিন্দা জানিয়েছেন কংগ্রেসের উভয় কক্ষের প্রধানরা।

ব্রাসিলিয়ার গভর্নর ইবানেস রোচা এক টুইট বার্তায় জানান, হামলার ঘটনায় ৪০০ জনের বেশি লোককে আটক করা হয়েছে। কিন্তু ব্রাজিলের পুলিশ পরে এ সংখ্যা ৩০০ জন বলে জানায়। আবার বিচারমন্ত্রী ফ্লাভিও ডিনো বলেছেন, অন্তত ২০০ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

এদিকে সোমবার ভোরে ব্রাজিলের সুপ্রিম কোর্ট ব্রাসিলিয়ার ফেডারেল জেলার গভর্নর ইবানেস রোচাকে অপসারণ করেছে। এর আগে রোচা হামলার ঘটনা সামলাতে না পারার জন্য ক্ষমা চেয়েছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading