ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১০:৩০

ইন্দোনেশিয়ায় আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প। সোমবার (০৯ জানুয়ারি) রাতে রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে দেশটির তানিম্বার অঞ্চলে।

এর জেরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। খবর রয়টার্স ও এনডিটিভির।

ভূ-কম্পনের মাত্রা তীব্র হওয়ায় বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভূপৃষ্ঠ থেকে ৯৭ কিলোমিটার গভীরে এই কম্পনের উত্‍সস্থল।

গত বছরের নভেম্বরে যে ভূমিকম্প দেখেছিল ইন্দোনেশিয়া, তাতে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ ছিল ভয়াবহ। ১৫০-এর বেশি মানুষ মারা গিয়েছিলেন। বাড়িঘর ভেঙে ধূলিসাত্‍ হয়ে যায়। সেই ভূ-কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬।

সে তুলনায় গতকাল রাতের ভূ-কম্পন আরও অনেক তীব্র। সংগত কারণেই ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading