পঞ্চগড়ে আজও সর্বনিম্ন তাপমাত্রা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:০০
পঞ্চগড়ে মঙ্গলবারও (১০ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দেশের সর্বউত্তরের এ জেলার তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ সকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজও দেশের রংপুর বিভাগসহ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ রয়েছে। এটি আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
এর আগে সোমবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ে। আজও পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ফলে তীব্র শীতে পঞ্চগড়সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছে।
ইউডি/এ

