ঢাকা-ভাঙ্গা রেল চলাচল জুনে : রেলমন্ত্রী

ঢাকা-ভাঙ্গা রেল চলাচল জুনে : রেলমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকা থেকে গেণ্ডারিয়া পর্যন্ত রেললাইনের কাজ বন্ধ রাখা হয়েছে কাজের সুবিধার জন্য। এখন আমাদের চ্যালেঞ্জিং বিষয়টি সেটি হচ্ছে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত। এখানে কাজে যে অগ্রগতি সেখানে আমরা আশা করছি যে আগামী জুনে আমার ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেল চলাচল শুরু করতে পারবো। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, সামনে একটি নির্বাচন আছে, নির্বাচনী বছরে প্রকল্পের তিন ভাগের কাজের অগ্রগতির বিষয়ে সময় সীমা ঠিক করেছিলাম। ভাঙা পর্যন্ত রেললাইন ছিল, তার সঙ্গে কানেক্ট করতে পারলে পদ্মা সেতু রেল চলাচলের জন্য উপযোগী করতে পারবো।

‘এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৭৩ শতাংশ। ভাঙা থেকে মাওয়া পর্যন্ত কাজ শতাংশ শেষ হয়েছে। আর ভাঙা থেকে যশোর পর্যন্ত ৬০ ভাগ কাজ শেষ হয়েছে, আর এই অংশটিতে (ঢাকা থেকে মাওয়া) ৬৯ ভাগ পর্যন্ত কাজ শেষ হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, কাজ দিনরাত চলমান আছে। যেহেতু এখন কাজের মৌসুম, যেটুকু কাজ হয়েছে তা সন্তোষজনক।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading