বিএনপির গণঅবস্থান কর্মসূচি আজ, রাজপথে থাকবে আওয়ামী লীগ

বিএনপির গণঅবস্থান কর্মসূচি আজ, রাজপথে থাকবে আওয়ামী লীগ

উত্তরদক্ষিণ । বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ । আপডেট ০৯:০০

বিএনপির গণঅবস্থান কর্মসূচি আজ। পালন হবে রাজধানীরসহ দেশের বিভাগীয় শহরগুলোতে। ঢাকায় নয়াপল্টনেই গণঅবস্থানের অনুমতি পেয়েছে বিএনপি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দলটির নেতারা এ কথা জানান।

বলেন, বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নয়াপল্টনে অবস্থান করবেন কেন্দ্রীয় নেতারা। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ২৭ দফা দাবিতে যুগপৎ আন্দোলন করছে বিএনপি।

এরই অংশ হিসেবে, দেশজুড়ে গণমিছিলের পর, ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে গণঅবস্থান কর্মসূচি দিয়েছে দলটি।

এদিকে বিএনপি গণঅবস্থানের নামে দেশের অভ্যন্তরে যেন সহিংস পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ ও দলটির সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির শান্তিপূর্ণ গণঅবস্থান কর্মসূচিতে বাধা না দিলেও দলটির সহিংসতা রোধে নগরজুড়ে কঠোর অবস্থানে থাকবে ক্ষমতাসীনরা। কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হলেই তা প্রতিরোধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading