টানা চার জয়ে শীর্ষে সিলেট

টানা চার জয়ে শীর্ষে সিলেট

উত্তরদক্ষিণ । বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৩০

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্সের জয়যাত্রা থামাতে ব্যর্থ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডোমিনেটর্স। ঢাকার সঙ্গে ৬২ রানের জয়ে চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলো সিলেট।

মঙ্গলবার (১০ জানুয়ারি) নিজেদের চতুর্থ ম্যাচে ঢাকার মুখোমুখি হয় সিলেট। এদিন রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান তাওহিদ হৃদয়। শেষ ওভারে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচ তুলে দেন হৃদয়। ৪৬ বলে পাঁচটি চার ও সমান ছক্কার সাহায্যে ৮৪ রান করে ফেরেন হৃদয়।

হৃদয়ের ৪৬ বলের ৮৪ রানের ঝড়ো ইনিংস আর নাজমুল হোসেন শান্তর ৩৯ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে আট উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে সিলেট।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে ১৩৯ রানে অলআউট হয় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক নাসির হোসেন। এছাড়া ৪২ রান করেন মোহাম্মদ মিঠুন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading